1 Answers

মানুষের শরীরকে যন্ত্রের সাথে তুলনা করা যায়। এই যন্ত্রের দ্বারা যে পরিমাণ শক্তি ব্যয় হবে ঠিক সে পরিমাণ শক্তিও যোগান দিতে হবে।

'ক' নামক ব্যক্তি যদি স্থূলকায় হয় তবে উপরিউক্ত খাদ্য তালিকা থেকে বেশি ক্যালরিযুক্ত খাদ্য অর্থাৎ মসুর ডাল, সুজি, গরুর মাংস ইত্যাদি খাদ্যগুলোকে বর্জন করতে হবে। এছাড়া ভাত খেলেও পরিমাণে খুব কম খেতে হবে। কোনো ব্যক্তির শক্তির সমতা বজায় রাখতে হলে দৈনিক যে পরিমাণ শক্তি ব্যয় হয়, তা লাভ করার জন্য অন্ততপক্ষে ঐ পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে, এরূপ আহার করতে হবে। 'ক' স্থূলকায় ব্যক্তি হওয়ায় তার চলাফেরা এবং কাজকর্ম সাধারণত কম হয়। ফলে তার শক্তির চাহিদা ও তুলনামূলক কম। তাই তাকে কম ক্যালরিযুক্ত খাদ্য গ্রহণ করতে। নতুবা অতিরিক্ত খাদ্য তার দেহে চর্বির পরিমাণ বাড়িয়ে দেবে।

তালিকায় উল্লিখিত খাদ্যগুলোর মধ্যে অধিক ক্যালরিযুক্ত খাদ্য হচ্ছে সিদ্ধ চাল, মসুর ডাল, সুজি গরুর মাংস। তাই 'ক' ব্যক্তিকে এসকল খাদ্য বর্জন করতে হবে।

5 views

Related Questions