1 Answers
মৌলির যদি জ্বর হয় তবে তার বিপাকক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে।
জ্বরে সাধারণত দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ বৃদ্ধি পায়। যার ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দেহের মৌলিক বিপাক হার বেড়ে যায়। এক হিসেবে দেখা গেছে প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপ বাড়ার জন্য প্রায় ৭% মৌলিক বিপাকক্রিয়ার গতি বাড়ে। সুতরাং মৌলির ক্ষেত্রেও দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যত ডিগ্রি বৃদ্ধি পাবে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য ৭% হারে তার বিপাকক্রিয়া বৃদ্ধি পাবে।
তাই বলা যায়, মৌলির যদি জ্বর হয় তাহলে তার বিপাকক্রিয়ার বৃদ্ধি পাবে।
4 views
Answered