1 Answers

রনির বখাটে হওয়ার পেছনে তার বাবা-মার দাম্পত্য জীবনের প্রভাব ভূমিকা রেখেছে।

পিতা মাতার বিচ্ছেদ সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে। আর মা-বাবার মধ্যে বিশ্বাসযোগ্যতা, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ পারস্পরিক সম্পর্ক গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে। ফলে শিশু নিরাপত্তাবোধ করে ও আত্মপ্রতিষ্ঠা লাভ করে। বিশৃঙ্খল পারিবারিক পরিবেশে শিশুর আদর্শহীন, সমস্যাময়, অপরাধ প্রবণ হওয়ার আশঙ্কা থাকে।

রনির মা-বাবার দাম্পত্য জীবন সুখের না হওয়ায় তাদের গৃহের পরিবেশ শান্তিপূর্ণ ছিল না। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হওয়ায় রনি নিরাপত্তাহীনতা বোধ করে। তাকে শাসন করার মতো কেউ ছিল না। তাই সে ধীরে ধীরে বখাটে হয়ে যায় এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়। তাই বলা যায়, রনির গৃহের পরিবেশ তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

4 views

Related Questions