উদ্দীপকের মি. আলমের নতুন প্রতিষ্ঠানে যাওয়ার পিছনে কোন ধরনের প্রেষণা কাজ করেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকে মি. আলমের নতুন প্রতিষ্ঠানে যাওয়ার পিছনে প্রেষণা দানের অনার্থিক উপায় কাজ করছে।
কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত হয় তাকে অনার্থিক প্রেষণা বলে। সুষ্ঠু কর্ম পরিবেশ, আকর্ষণীয় কাজ, ভালো কাজের 'প্রশংসা প্রভৃতি প্রেষণা দানের অনার্থিক উপায়।
মি. আলম তার বর্তমান প্রতিষ্ঠান ছেড়ে একটা বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে একই পদে যোগ দিলেন। যদিও তার বেতন বাড়বে না। কিন্তু তিনি ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে এ প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। নতুন প্রতিষ্ঠান তাকে কাজের সুষ্ঠু পরিবেশ এবং প্রশিক্ষণ প্রদানের নিশ্চয়তা দিয়েছে। সুতরাং বলা যায়, মি. আলমের নতুন প্রতিষ্ঠানে যাওয়ার পিছনে প্রেষণা দানের অনার্থিক উপায় কাজ করছে।
5 views
Answered