1 Answers
উদ্দীপকে টমেটো চাষের পেছনে প্রযুক্তিগত পরিবেশ ভূমিকা রেখেছে।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে গঠিত পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে অতি দ্রুতই পরিবর্তন করে দিতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন সম্ভব হয়।
উদ্দীপকে রেজা লন্ডনে নতুন গিয়েছে। সেখানকার টমেটো চাষ দেখে সে অবাক। বিরাট এলাকা ঘিরে বড় বড় স্বচ্ছ কাচের বা মোটা প্লাস্টিকের সেড বানিয়ে তার মধ্যে টমেটো চাষ করে। লন্ডনে প্রযুক্তিগত দিক দিয়ে একটি উন্নত শহর। যার ফলে তাপমাত্রা কম থাকলেও উন্নত প্রযুক্তির মাধ্যমে টমেটো গাছগুলোকে বড় বড় স্বচ্ছ কাচের সেড বানিয়ে পর্যাপ্ত তাপমাত্রা সরবরাহ করা সম্ভব হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহারে নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন করে একটি দেশ অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারে। অর্থাৎ যে দেশের প্রযুক্তিগত পরিবেশ যত উন্নত হবে, সে দেশে ব্যবসায় প্রসারও তত বৃদ্ধি পাবে। তাই বলা যায়, টমেটো চাষের পেছনে প্রযুক্তিগত পরিবেশ ব্যাপক ভূমিকা রেখেছে।