1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্যে প্রেষণার আর্থিক উপাদানটি ভূমিকা রেখেছে।

অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট।

উদ্দীপকে কৃষ্ণচূড়া ফ্যাশন হাউজের প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই রাজশাহীর সেরা ফ্যাশন হাউজের স্বীকৃতি পায়। নিয়মিত বেতন বৃদ্ধি এবং মুনাফা একটি অংশে কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ায় কর্মীরা সন্তুষ্ট হয়ে তাদের সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তার প্রতিষ্ঠানের কর্মীদের আর্থিক প্রেষণা প্রদান করেন। কর্মীদের বস্তুগত বা অর্থসংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি ইত্যাদি প্রদান করেন। ফলে কর্মীরা সন্তুষ্ট হয়ে তাদের সর্বোচ্চ শ্রম দেওয়ার চেষ্টা করে। তাই বলা যায়, কৃষ্ণচূড়া ফ্যাশন হাউজ প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের পেছনে আর্থিক প্রেষণা ভূমিকা রেখেছে।

5 views

Related Questions