1 Answers

উদ্দীপকে মি. করিমের চাকরিতে সন্তুষ্ট হওয়ার পেছনে প্রেষণার আর্থিক উপায়ের 'অগ্রিম প্রদান' বিষয়টি ভূমিকা রেখেছে।

ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীদের আগে প্রদানকৃত অর্থকে অগ্রিম প্রদান বলে। উদ্দীপকে মি. করিম সরকারি ব্যাংক কর্মকর্তা। তিনি ব্যাংক থেকে অগ্রিম টাকা নিয়ে বাড়ি করেছেন ও গাড়ি কিনেছেন। এজন্য মাসের বেতন থেকে ব্যাংক টাকা কেটে নেয়। তাই মাসে নগদে কম টাকা পেলেও তিনি সন্তুষ্ট থাকেন। এক্ষেত্রে আমাদের মতো দেশে কর্মীদের বিভিন্ন প্রয়োজনে প্রভিডেন্ড ফান্ড থেকে বেতনের বিপক্ষে বা পরবর্তী সময়ে মাসে মাসে কর্তন করা হবে- এ শর্তে অগ্রিম প্রদান করা হয়। আর্থিক প্রতিষ্ঠানসমূহ সহজ শর্তে কর্মীদের বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে। ফলে। কর্মীরা কাজে উদ্দীপ্ত হয়। তাই বলা যায়, মি. করিমের চাকরিতে সন্তুষ্ট। হওয়ার পিছনে প্রেষণার অগ্রিম প্রদান সুবিধাটি ভূমিকা রেখেছে । 

7 views

Related Questions