1 Answers

উদ্দীপকে মি. সাব্বিরের সিলেটে যেয়ে বাগান করার পেছনে পরিবেশের প্রাকৃতিক উপাদান ভূমিকা রেখেছে।

প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানসমূহের সমন্বয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। এর উপাদানসমূহ হচ্ছে- ভূ-প্রকৃতি, জলবায়ু, মাটি, নদনদী, পাহাড়-পর্বত, মৎস্য ও প্রাণী সম্পদ, বনজ ও খনিজ সম্পদ, দেশের আয়তন ও অবস্থান প্রভৃতি।

উদ্দীপকে মি. সাব্বিরের বাড়ি কুমিল্লায়। তিনি সিলেটে অনেক জমি লিজ নিয়ে চা বাগান করেছেন। পাশে আরও কিছু জমি লিজ নিয়ে কমলালেবুর বাগানও করেছেন। তিনি কুমিল্লায় চা ও কমলালেবুর বাগান করলে সফল হতেন না কারণ কুমিল্লা চা ও কমলালেবু চাষের উপযুক্ত স্থান নয়। এক্ষেত্রে সিলেট চা ও কমলালেবু চাষের জন্য উপযুক্ত স্থান। কারণ চা ও কমলালের চাষের জন্য উঁচু ঢালু ভূমি এবং প্রচুর বৃষ্টিপাত সমৃদ্ধ জলবায়ু প্রয়োজন, যা সিলেটে অঞ্চলে বিদ্যমান। সিলেট প্রাকৃতিক পরিবেশে ভরপুর বিধায় মি. সাব্বির কুমিল্লা থেকে সিলেট গিয়ে চা ও কমলালেবু চাষ করার বাগান করেছেন।

5 views

Related Questions