1 Answers

উদ্দীপকে সাব্বিরের বক্তব্যের মাঝে যুক্তিবিদ্যা এবং গণিতের বৈসাদৃশ্যমূলক সম্পর্ক প্রতীয়মান হয়। সাব্বির দাবি করে, যুক্তিবিদ্যা হলো দর্শনের শাখা আর গণিত হলো বিজ্ঞানের শাখা। যুক্তিবিদ্যাকে বলা হয় চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। অন্যদিকে 'গণিত' বলতে পরিমাণ, সংখ্যা, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণাকে বোঝায়। তাই সক্কাত ভাবেই যুক্তিবিদ্যা এবং গণিতের মাঝে বৈসাদৃশ্য লক্ষণীয়। যুক্তিবিদ্যার লক্ষ্য মানুষকে নির্ভুলভাবে চিন্তা করতে সাহায্য করা। চিন্তায় কখন কীভাবে আমরা ভুল করি, নির্ভুল চিন্তা করার নিয়মগুলো কী কী ইত্যাদি বিষয়ে যুক্তিবিদ্যা আমাদের সম্যক জ্ঞান দিতে, চেষ্টা করে। অন্যদিকে গণিত বলতে পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণাকে বোঝায়। গণিতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। বিশৃঙ্খলা ও অসমাধানযুক্ত সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপনের প্রক্রিয়া অনুসন্ধান এবং তা সমাধানে নতুন ধারণা প্রদান করাই হলো গণিতের উদ্দেশ্য ও লক্ষ্য। যাত্রাপথে যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে আপাত পার্থক্য রয়েছে বলে মনে হয়। কারণ যুক্তিবিদ্যা হলো দর্শনের শাখা, আর গণিত হলো বিজ্ঞানের শাখা। যুক্তিবিদ্যায় বিশ্লেষণিক ও সংশ্লেষণিক উভয় দিকই পরিলক্ষিত হয়। কিন্তু গণিতে কেবলই বিশ্লেষণিক উক্তি দেখা যায়।

5 views

Related Questions