1 Answers
উদ্দীপকে তানজিয়া আহমেদের মধ্যে সঙ্গীতপ্রিয়তা গুণ লক্ষণীয়। আর 'সঙ্গীতপ্রিয়তা' একটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে কখনো বর্তমান আবার কখনো অবর্তমান থাকে, তাকে 'ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' বলে। যেমন- কোনো ব্যক্তির পোশাক-পরিচ্ছদ, চাল-চলন, পেশা ইত্যাদি ব্যক্তির বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ ব্যক্তিটি যেকোনো সময়, এগুলো বদলাতে পারে। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের বৈশিষ্টের ভিত্তিতে উদ্দীপকের সঙ্গীতপ্রিয়তা অবশ্যই উক্ত বৈশিষ্ট্য ধারণ করে। কারণ যেকোনো সময় উদ্দীপকের ব্যবহৃত কর্তার রুচি পরিবর্তন ঘটতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে এটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকে তানজিয়া আহমেদের সঙ্গীতের প্রতি যে ভালোলাগা প্রকাশ পেয়েছে সেটা যেকোনো সময় পরিবর্তন ঘটতে পারে। জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে তিনি কোনো এক সময় সঙ্গীতকে পছন্দ নাও করতে পারেন। তাই তানজিয়া আহমেদের এই গুণটি পরিবর্তনশীল। সুতরাং 'সঙ্গীপ্রিয়তা' গুণকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলাই শ্রেয়।