1 Answers
মলয়ের মধ্যে অটিজমের লক্ষণ রয়েছে। অটিজম এক ধরনের মানসিক পীড়া বা অক্ষমতা। অটিজম আক্রান্ত শিশুরা মানসিক ভাবে অপরিপক্ক হয়। ফলে বয়সে উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়।
অটিজমে আক্রান্ত শিশুরা অন্যের সাথে মেশে না, একা একা থাকে, স্বাভাবিক আচরণ করতে পারে না। এদের যোগাযোগ, সামাজিক সম্পর্ক স্থাপন ও পুনারাবৃত্তিমূলক আচরণজনিত সমস্যা থাকে। অন্যের সাথে' দৃষ্টি বিনিময় করে না, ডাকলে সাড়া দেয় না, এমনকি ভাষার বিকাশেও অস্বাভাবিকতা থাকে। অনেকে নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। অন্যের সাথে মেশে না বা কোনো সামাজিক সম্পর্ক স্থাপন করে না। এমনকি অটিজমের অন্যতম লক্ষণ হলো, এ ধরনের শিশুরা শৃঙ্খলার ব্যাপারে বেশ কঠোর থাকে। কোনো রকম পরিবর্তন বা বিশৃঙ্খলা মেনে নিতে পারেনা, একে এস্পারজার লক্ষণ বলে। মলয়ের মধ্যে এসকল লক্ষণগুলো থাকায় তাকে একজন অটিস্টিক শিশু হিসেবে চিহ্নিত করা যায়। যে শিশু অটিজমে আক্রন্ত তাকে অটিস্টিক শিশু বলে।