উদ্দীপকের 'ধার্মিকেরা' এবং 'সুখী' শব্দের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে 'ধার্মিকেরা' এবং 'সুখী' শব্দের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্ক বিরাজমান।
আলোচ্য যুক্তিবাক্যে বলা হয়েছে 'ধার্মিকেরা হয় সুখী'। আমরা জানি, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য পদ বলে এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। তাই 'ধার্মিকেরা' ও 'সুখী' শব্দের মধ্যে উদ্দেশ্য ও বিধেয়- এর সম্পর্ক রয়েছে। এ উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে নানা প্রকার সম্বন্ধ থাকতে পারে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও পরফিরি উদ্দেশ্যের সাথে সম্বন্ধের ভিত্তিতে বিভিন্ন বিধেয়ের যে শ্রেণিবিভাগ করেছেন তা যুক্তিবিদ্যায় 'বিধেয়ক' নামে পরিচিত।। বিধেয়কের সংজ্ঞা দিতে গিয়ে বিশিষ্ট যুক্তিবিদ অধ্যাপক ল্যাটা ও ম্যাকবেথ বলেন, বিধেয়সমূহকে সাধারণ পদসমূহের মোট শ্রেণিবিন্যাস হিসেবে নিরূপণ করা যায় যে শ্রেণিবিন্যাস একটি 'হ্যাঁ' এবং যা উদ্দেশ্য পদের সম্পর্কের উপর নির্ভরশীল। অ্যারিস্টটল বলেন, অবধারণের উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্বন্ধগুলোকে যতো শ্রেণিতে ভাগ করা যায়, সেই শ্রেণিসমূহকে বিধেয়ক বলে।