1 Answers

কার্য সংঘটনে অনিবার্যরূপে কার্যকর পূর্ববর্তী ঘটনাই হচ্ছে কারণ। আর এই কারণের সংখ্যা সম্পর্কিত দুটি মতবাদ হচ্ছে বহুকারণবাদ ও বহুকারণ সমন্বয়বাদ। বহুকারণবাদ অনুসারে একটি কারণ সর্বদা একটি কার্য সংঘটন করলেও একটি কার্য সর্বদা একই কারণ থেকে সংঘটিত হয় না, বরং কারণটি বিভিন্ন সময় বিভিন্ন স্বতন্ত্র কারণ থেকে সংঘটিত হতে পারে। যেমন- 'মৃত্যু' নামক কার্যটি কখনো দুর্ঘটনায়, কখনো বিষপানে বা কখনো রোগে ঘটতে পারে। অন্যদিকে একাধিক কারণ মিলিত হয়ে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন ঐ কারণসমূহের সমাবেশকে 'বহুকারণ সমন্বয়' বলে। যেমন- হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে পানি তৈরি হয়। বহুকারণবাদ অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন কারণ স্বতন্ত্রভাবে একই কার্য উৎপন্ন করে। আর বহুকারণ সমন্বয়বাদ অনুসারে একাধিক কারণের মিশ্রণে একটি কার্য উৎপন্ন হয়। বহুকারণবাদে কারণ যাই হোক না কেন, তা সর্বদা এককভাবে কার্য সংঘটন করে। কিন্তু বহুকারণ সমন্বয়বাদে একাধিক কারণ মিলিতভাবে একটি কার্য উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে একটি কারণ এককভাবেও কার্য উৎপন্ন করতে পারে না। আবার এদের একটিকে বাদ দিলেও কার্য সৃষ্টি হয় না। বহুকারণবাদ কারণের বহুত্বকে স্বীকার করে। আর বহুকারণ সমন্বয়বাদ বহুকারণের সমন্বিত রূপকেই কার্য সংঘটনে দায়ী বলে মনে করে। 

5 views

Related Questions