1 Answers

যুক্তিবিদ মিল সর্বপ্রথম কারণের 'বহুত্ব' কথাটির প্রবর্তন করেন। তিনি বলেন, 'একটি কার্য যে অবশ্যই একটি মাত্র কারণ বা শর্তের সমষ্টির সাথে জড়িত থাকবে, প্রতিটি ঘটনাই যে একইভাবে উৎপন্ন হবে এ কথা সত্য নয়। বিভিন্ন স্বতন্ত্র পদ্ধতিতে একই ঘটনার উৎপত্তি ঘটতে পারে। যুক্তিবিদ কার্ডেথ রিড (Carveath Read) বলেন, "একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন পূর্ববর্তী ঘটনা দ্বারা সংঘটিত হতে পারে, বস্তুত একই কার্যের বিভিন্ন বিকল্প কারণ থাকতে পারে।" মৃত্যু একটি কারণ, কিন্তু মৃত্যুর কারণ স্বক্ষেত্রে অভিন্ন নয়। রোগের ফলে মৃত্যু হতে পারে, ফাঁসির ফলে মৃত্যু হতে পারে, অগ্নিকাণ্ডে মৃত্যু হতে পারে, দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে, একই কার্যের বিভিন্ন কারণ থাকতে পারে। অন্যদিকে যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে, তখন কারণগুলোর মিলনকে বহুকারণ সমন্বয় বলা হয়। বহুকারণ সমন্বয় অনুসারে ক, খ, গ ও ঘ একত্রে 'ঙ' কার্যটা সম্পন্ন করে। ৪ জন শ্রমিক আলাদা আলাদা কাজ করে। কিন্তু ৪ জন যদি একসাথে 'ঙ' কার্যটি সম্পন্ন করে তবে তাদের মিলিত কাজটি দ্রুততার সাথে সম্পন্ন হবে। সুতরাং, ৪ জনের ভিন্ন কারণের মধ্যে যে মিলন ঘটে, তাকেই 'বহুকারণ সমন্বয়' বলে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বহুকারণবাদ একই ঘটনার বহুকারণ দুষ্ট হয় আর বহুকারণ সমন্বয়বাদে একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। এটাই উভয়ের মধ্যকার প্রধান পার্থক্য।

5 views

Related Questions