1 Answers
উদ্দীপকের আলোকে পদ ও শব্দের পার্থক্য নিচে দেওয়া হলো-
পদ | শব্দ |
১. বাক্যের বা বচনের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে 'পদ' বলে। | ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ সমষ্টিকে 'শব্দ' বলে। |
২. শব্দ বা শব্দের সমষ্টি নিয়ে পদ গঠিত হয়। | ধ্বনি বা অক্ষরের সমষ্টি নিয়ে শব্দ গঠিত হয়। |
৩. প্রত্যেকটি পদই শব্দ। | প্রত্যেকটি শব্দ পদ নয়। |
৪. একটি পদের কেবল একটিই অর্থ থাকে। | একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। |
৫. 'পদ' দ্বারা কেবল চিন্তা প্রকাশিত হয়; আবেগ, ইচ্ছা, অনুভূতি প্রকাশিত হয় না। | শব্দ' দ্বারা বিস্ময়, সংশয়, আবেগ, ইচ্ছা, অনুভূতি ইত্যাদি প্রকাশিত হয়। |
পদ ও শব্দের উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়। উভয়ের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি সম্পর্কও ঘনিষ্ঠ। উভয়ই যুক্তিবাক্যে অবস্থান করে, উভয়ই বৈধ ও অবৈধ যুক্তি নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।