1 Answers

কোনো বাক্যকে অস্বীকার করা বলতে নিষেধন বোঝায়। আর নিষেধনের ফলে যে বচনের উদ্ভদ্ধ হয় তাকে বলা হয় 'নিষেধক বাক্য'। যেমন- 'সে খেলতে যাবে' বচনের নিষেধক বাক্য হবে এটা নয় যে, সে খেলতে যাবে। এ বাক্যটার মূল অংশের পরিবর্তে p ব্যবহার করে এবং নিষেধকের ~ ঢেউ প্রতীক ব্যবহার করে পাওয়া যায় ~p. এখানে গ্রাহক প্রতীক রয়েছে একটা। তাই এর সত্যমান নির্ণয় করতে হবে দু সারিতে।

১।p সত্য হলে ~p মিথ্যা; 
২।p মিথ্যা হলে ~p সত্য।

সত্যসারণি গঠনের নিয়ম অনুসারে নিষেধক বচনের সত্যসারণি হবে নিম্নরূপ : 

সত্যসারণি : নিষেধক অপেক্ষক

স্তম্ভ

প্রারম্ভিক স্তম্ভ

চূড়ান্ত স্তম্ভ

সারি

P

~p

১ম সারি

T

F

২য় সারি

F

T

এখানে p হলো উপাদান বাক্য এবং অপেক্ষক হলো ~p.

T ও F হলো সত্য-মিথ্যার প্রতীক। এখানে উপাদান বাক্য একটা বলে সারি সংখ্যা হয়েছে দুটি। প্রথম সারিতে p সত্য কিন্তু ~p মিথ্যা। দ্বিতীয় সারিতে p মিথ্যা সুতরাং ~p সত্য।

5 views

Related Questions