1 Answers

ঘটনা (ক) ও (খ) এর আলোকে আরোহ ও অবরোহের সম্পর্ক আলোচনা করার ক্ষেত্রে বলা যায় যে, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্রমেই আশ্রয়বাক্যের চেয়ে অধিক ব্যাপৃত হতে পারে না। কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। অবরোহ অনুমানে সিদ্ধান্ত কোনো কোনো সময় বিশেষবাক্য হতে পারে। কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত সব সময়ই সার্বিকবাক্য হয়ে থাকে। কোনো সময়ই বিশেষবাক্য হয় না। অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলোকে সত্য বলে মেনে নেওয়া হয়। প্রকৃতপক্ষে সেগুলোর বাস্তব সত্যতা আছে কিনা তা যাচাই করা হয় না। কিন্তু আরোহ অনুমানে ব্যবহৃত যুক্তিবাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই বাস্তবের সঙ্গে সেগুলোর মিল থাকে। অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন। তাই অনুমান সংক্রান্ত নিয়ম-কানুন অনুসরণ করে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হলেই যুক্তিটাকে বৈধ বলে ধরা হয়। আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতা নিয়ে মাথা ঘামানো হয় না। কিন্তু আরোেহ অনুমানে রূপগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা নিরূপণ করাই লক্ষ্য। তাই এ অনুমানের আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংগ্রহ করা হয় এবং ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। তাই আরোহ অনুমানে রূপগত ও বস্তুগত উভয় প্রকর সত্যতা অর্জিত হয়।

4 views

Related Questions