1 Answers

ঘটনা (ক)-এ প্রদত্ত দৃষ্টান্ত আরোহের সাথে বেশ সংগতিপূর্ণ। আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত বা অনুমিত হয় না। কারণ এর সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে। যেমন- (ক) দৃষ্টান্তে সিদ্ধান্ত সব মানুষের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। আরোহ অনুমানে বস্তুগত সত্যতার দিকে লক্ষ রাখা হয়, আকারগত সত্যতার দিকে নয়। অর্থাৎ আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত বাস্তবের সাথে সংগতিপূর্ণ কিনা তা বিচার করা হয়। যেমন- (ক) দৃষ্টান্তে মানুষের মরণশীলতা। আরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক হয় না। যেমন- (ক) দৃষ্টান্তে সব মানুষের জন্য সিদ্ধান্ত টানা হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত নিশ্চিতভাবে কোনো সত্য প্রমাণ করে না। সিদ্ধান্ত যে তথ্য প্রকাশ করে তা পরবর্তীতে অভিজ্ঞতার আলোকে ভ্রান্ত প্রমাণিত হতে পারে। অর্থাৎ আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার করা যায়। আরোহ অনুমানে সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের দ্বারা সমর্থিত। কিন্তু এ সত্যতা সম্ভাব্য, প্রমাণিত নয়।

4 views

Related Questions