1 Answers
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা নিশ্চিত সম্ভাব্য নয়।- উদ্দীপকের ঘটনা দুটির আলোকে কথাটি নিচে বিশ্লেষণ করা হলো-
বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়, কোনো সন্দেহের অবকাশ নেই। যেহেতু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে, প্রত্যক্ষণের মাধ্যমে গৃহীত হয়, সেটা সবসময় নিশ্চিত হয়, সম্ভাব্য হয় না। বিজ্ঞান অবাস্তব, কাল্পনিক বা কল্পনাপ্রসূত কোনো কিছুকে গ্রহণ করে না, যা চিরন্তন সত্য বা স্বতঃসিদ্ধ সত্য, তা-ই গ্রহণ করে। যেমন : "সব পেশাজীবী মানুষ মরণশীল।"- এ বাক্যটি সর্বৈব সত্য বলে গ্রহণ করা হয়।
এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, মিল (Mill) আরোহের প্রকারভেদে তিন প্রকার আরোহ অনুমান প্রক্রিয়াকে প্রকৃত আরোহ বলে উল্লেখ করলেও কেবল বৈজ্ঞানিক আরোহকেই প্রকৃত আরোহ বলা যায়। কারণ কার্যকারণ সম্পর্ক স্থাপনসহ আরোহের সব বৈশিষ্ট্য বা গুণাবলি কেবল বৈজ্ঞানিক আরোহেই বিদ্যমান।
তবে আরোহ অনুমান হিসেবে বৈজ্ঞানিক আরোহের আশ্রয়বাক্যসমূহ তার সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে তথ্যাদি সরবরাহ করলেও সেগুলোকে চূড়ান্ত সত্যের ভিত্তি বলে ধরা যায় না। কারণ অনুমানের ক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চিত সিদ্ধান্ত আশা করা যায় না। অর্থাৎ অনুমানের ক্ষেত্রে পূর্ণ সত্যের অবকাশ নেই। আর তাই বৈজ্ঞানিক আরোহ কম-বেশি মাত্রায় সুনিশ্চিত হতে পারে। কিন্তু অনিবার্যভাবে পূর্ণ সত্যের দাবি করতে পারে না।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা নিশ্চিত, সম্ভাব্য নয়। -কথাটি যথার্থ।