1 Answers

উদ্দীপকের দৃশ্য-১ হলো বৈজ্ঞানিক আরোহ, আর দৃশ্য-২ হলো অবৈজ্ঞানিক আরোহ। নিচে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- 

  • বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। এতে সিদ্ধান্ত স্থাপনের আগে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। এ সম্পর্ক আবিষ্কারের পরই কেবল বৈজ্ঞানিক আরোহে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল নয়। এতে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।
  • বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। তাই এতে 'মানুষ' ও 'মরণশীল'- এর মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পরই কেবল কেবল 'সব মানুষ হয় মরণশীল।' -এ সিদ্ধান্তটি অনুমান করা হয়। ফলে এর সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। যেমন : 'সব লাল ফুল হয় গন্ধহীন।' এতে ফুলের 'লাল' রং ও 'গন্ধহীনতা' এর মধ্যে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা ব্যতিরেকেই 'সব লাল ফুল হয় গন্ধহীন।'-এর সিদ্ধান্তটি অনুমান করা হয়।
  • বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অনুমানে খুব সতর্কতার আশ্রয় নেওয়া হয়। একটি মাত্র দৃষ্টান্ত সতর্কতার সাথে পরীক্ষা করেই এখানে নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করা যায়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে তেমন কোনো সতর্কতা নেই। কাজেই এখানে হাজার হাজার দৃষ্টান্তের অভিজ্ঞতা নস্যাৎ হয়ে যায়। উপর্যুক্ত বৈসাদৃশ্য ছাড়াও বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের অনেক বৈসাদৃশ্য রয়েছে।
5 views

Related Questions