1 Answers

উদ্দীপকে উল্লিখিত ছাত্রের বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহ ও শিক্ষকের বক্তব্যে সাদৃশ্যানুমান আরোহের প্রকৃতি ফুটে উঠেছে। নিচে সাদৃশ্যানুমান ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য বা পার্থক্য বিশ্লেষণ করা হলো-

১। সাদৃশ্যানুমানের ক্ষেত্রে জানা ঘটনাবলির সাহায্যে সিদ্ধান্ত টানা হয়, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে তা নয়। 

২। সাদৃশ্যানুমানের যুক্তিবাক্যগুলো বিশেষ কিংবা সাধারণ হতে পারে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে যুক্তিবাক্যগুলো সাধারণ বাক্য হবে। 

৩। সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অসাধু সাদৃশ্যানুমানের অনুপপত্তির সম্ভাবনা থাকে। অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে অবৈধ সামান্যীকরণ অনুপপত্তির সম্ভাবনা থাকে। 

৪। সাদৃশ্যানুমানে দুটি বস্তুর মধ্যে গুণের বিশ্লেষণ করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে গুণের বিশ্লেষণের কোনো অবকাশ নেই। 

৫। সাদৃশ্যানুমানকে বৈজ্ঞানিক আরোহের প্রাথমিক স্তর হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে তা নয়। 

৬। সাদৃশ্যানুমানের সম্ভাব্যতা নির্ণয়ের জন্য একটা গাণিতিক সূত্র রয়েছে, কিন্তু অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কোনো গাণিতিক সূত্র নেই।

৭। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত স্থাপনের জন্য কোনো পরম নিয়মের উপর নির্ভরতা নেই, কিন্তু অবৈজ্ঞানিক 'আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়মের উপর নির্ভর করতে হয়।

৮। সাদৃশ্যানুমানে সাদৃশ্যের সংখ্যার চেয়ে সাদৃশ্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার উপর বেশি নির্ভর করা হয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যাধিক্যের উপরই বেশি জোর দেওয়া হয়।

উপর্যুক্ত পার্থক্যগুলো ছাড়াও সাদৃশ্যানুমান ও অবৈজ্ঞানিক আরোহের অনেক পার্থক্য রয়েছে।

5 views

Related Questions