1 Answers

উদ্দীপকে উল্লিখিত মনির সিদ্ধান্তটি যুক্তিসাম্যমূলক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য নিচে তুলে ধরা হলো-

প্রথমত : যুক্তিসাম্যমূলক আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্গত। কিন্তু বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্গত।

দ্বিতীয়ত: যুক্তিসাম্যমূলক আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ নেই। কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ আছে।

তৃতীয়ত: যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণ অনুপস্থিত কিন্তু বৈজ্ঞানিক আরোহ ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল।

চতুর্থত: যুক্তিসাম্যমূলক আরোহ একপ্রকার জ্যামিতিক অনুমান। জ্যামিতিতে কতগুলো স্বতঃসিদ্ধ নিয়ম বা সংজ্ঞার উপর নির্ভর করে অবরোহ পদ্ধতিতে অন্যান্য সিদ্ধান্ত স্থাপন করা হয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি যথার্থ আরোহ অনুমান। এর যুক্তিপদ্ধতি সঠিক ও নির্ভুল'।

পঞ্চমত: যুক্তিসাম্যমূলক আরোহ একটি সরল পদ্ধতি। কিন্তু বৈজ্ঞানিক আরোহ জটিল পদ্ধতি।

ষষ্ঠত : যুক্তিসাম্যমূলক আরোহের ক্ষেত্রে কোনো রকম বিশিষ্ট দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয়।

উপর্যুক্ত বৈসাদৃশ্যগুলো ছাড়াও যুক্তিসাম্য ও বৈজ্ঞানিক আরোহের অনেক বৈসাদৃশ্য রয়েছে।

6 views

Related Questions