1 Answers

উদ্দীপকে উল্লিখিত মনির সিদ্ধান্তটি যুক্তিসাম্যমূলক আরোহ। নিচে তা নিরূপণ করা হলো-

অপ্রকৃত আরোহের 'অন্তর্গত দ্বিতীয় 'প্রকরণটি হলো যুক্তিসাম্যমূলক আরোহ। অপ্রকৃত আরোহ হিসেবে এর মাঝেও কোনো আরোহাত্মক উল্লম্ফন থাকে না। যুক্তিসাম্যমূলক আরোহের আশ্রয়বাক্যটি যে যুক্তির দ্বারা বিশেষ গুণে গুণান্বিত হয়, সেই একই যুক্তির দ্বারা এর সিদ্ধান্তটিও বিশেষ গুণে গুণান্বিত হয়।

যুক্তিসাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। তাই একে জ্যামিতিক আরোহ বলে আখ্যায়িত করা হয়। এ প্রকার অনুমানে একটি মাত্র দৃষ্টান্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত টানা হলেও এর সিদ্ধান্ত সচরাচর নিশ্চিত। কেননা জ্যামিতিক প্রমাণগুলো কতগুলো স্বতঃসিদ্ধ সূত্রের উপর নির্ভরশীল, কোনো কোনো যুক্তিবিদের মতে, সার্বিক সত্য প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তিসাম্যমূলক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানি আরোহ থেকেও বেশি উপযোগী। বৈজ্ঞানিক আরো বিপুলসংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করেও কোনো নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় না। কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে একটি মাত্র দৃষ্টান্ত পরীক্ষা করেই নিশ্চিত সার্বিক সত্যে পৌঁছানো যায়, তবুও এ ধরনের অনুমান প্রকৃত আরোহের মর্যাদা লাভে সক্ষম নয়। কেননা এতে আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত। তা যুক্তিবিদ মিল একে তথাকথিত আরোহ নামে অভিি করেছেন।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, মনির সিদ্ধ, যুক্তিসাম্যমূলক আরোহ।

5 views

Related Questions