1 Answers

উদ্দীপকে উল্লিখিত অলোকের সিন্ধান্তটি যুক্তিসাম্যমূলক আরোহ। নিচে তা নিরূপণ করা হলো-

যুক্তিবিদ মিল বলেন, "যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্গত কোনো একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে তার অন্তর্গত সমশ্রেণিভুক্ত অন্যান্য বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়- এই নীতির উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে।" (Induction by parity of reasoning is a process to establish a general conclusion based on the principle that the same reasoning which establishes a particular case willl establish every other similar case coming under the general proposition.)

অর্থাৎ এই অনুমান, পদ্ধতিতে আমরা কোনো একটি বিষয় সম্পর্কে কিছু প্রমাণ করার পর অনুরূপ সব বিষয় সম্পর্কে ঐ একই প্রকার সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন: কোনো জ্যামিতিক প্রমাণে আমরা প্রথমে কোনো প্রদত্ত চিত্রের বৈশিষ্ট্য বা গুণকে প্রমাণ করি এবং তারপর এ সিদ্ধান্তে উপনীত হই, প্রদত্ত চিত্রটিতে প্রমাণিত বৈশিষ্ট্য ওই একই শ্রেণির চিত্রের ক্ষেত্রেও সত্য হবে।

উদাহরণস্বরূপ, আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। অর্থাৎ ১৮০০। এটি একটি জ্যামিতিক সূত্র। ত্রিভুজের তিনটি কোণ ABC নামক ত্রিভুজ অঙ্কন করে যুক্তি দিয়ে প্রমাণ করি যে, ত্রিভুজের তিনটি কোণ মিলে ১৮০০ হয়। অনুরূপ যুক্তি দিয়ে আমরা সার্বিককরণ করে বলতে পারি যে- X, Y, Z কিংবা A, B, C। অর্থাৎ সব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, অলোকের সিদ্ধান্তটি যুক্তিসাম্যমূলক আরোহ।

5 views

Related Questions