1 Answers
উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের বক্তব্যটি সাদৃশ্যানুমান আরোহ। নিচে তা নিরূপণ করা হলো-
দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয়, তাদের একটি বিশেষ গুণের অধিকারী বলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তার নাম সাদৃশ্যানুমান (Analogy) | উদাহরণস্বরূপ: মানুষ ও গাছপালার মধ্যে কয়েকটি মিল আছে। অর্থাৎ উভয়ই মাটি, পানি, খাদ্য ছাড়া বাঁচতে পারে না, উভয়ই বংশ বৃদ্ধি করে।
মানুষ স্বভাবতই মরণশীল
∴ গাছপালাও মরণশীল।
বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে সাদৃশ্য অনুমানের সংজ্ঞা দিয়েছেন। যুক্তিবিদ কার্ভেথ রিড এর মতে, "সাদৃশ্যমূলক অনুমান হলো উপমানের উপাত্ত এবং অনুমানের বিষয়বস্তুর অসম্পূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে রচিত একটি সম্ভাব্য প্রমাণপত্র।" যুক্তিবিদ ওয়ালটন এর মতে, “সাদৃশ্যমূলক অনুমান হলো বিষয়বস্তুর আংশিক অভিজ্ঞতার ভিত্তিতে অধিকতর সাদৃশ্যমূলক অনুমানের প্রক্রিয়া।"
যুক্তিবিদ বেইন এর মতে, "সাদৃশ্যমূলক অনুমান অনুসারে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে মিল থাকলে তাদের মধ্যে অপর কোনো বিষয়ে মিল থাকতে পারে।" যুক্তিবিদ মিল এর মতে, "সাদৃশ্যমূলক অনুমান 'অনুসারে, দুটি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে মিল আছে, কোনো উক্তি বস্তুদ্বয়ের একটি সম্পর্কে সত্য হলে তা অপরটি সম্পর্কেও সত্য হবে।" উপর্যুক্ত আলোচনায় স্পষ্ট হয়, উদ্দীপকের শিক্ষকের বক্তব্যটি সাদৃশ্যানুমান আরোহ।