1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব আলাউদ্দিনের সিদ্ধান্তটি ঘটনা সংযোজন। নিচে তা ব্যাখ্যা করা হলো-
সংজ্ঞা (Definition) : কতগুলো অভিজ্ঞতালব্ধ বিচ্ছিন্ন ঘটনাকে একটি সার্বিক ধারণা দ্বারা একত্র করার মানসিক প্রচেষ্টাকে ঘটনা সংযোজন বলে।
যুক্তিবিদ মিল (Mill) ঘটনা সংযোজনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ঘটনা সংযোজন হলো এমন একটি মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে কয়েকটি সৃষ্ট ঘটনাকে যথাযথভাবে একটি মাত্র সাধারণ বর্ণনায় অন্তর্ভুক্ত করা যায়, অথবা যা বহুসংখ্যক তথ্য বা ঘটনাকে একটি মাত্র বাক্যে সংক্ষিপ্ত করতে পারে। ("Colligation is that mental operation which enables us to bring a number of actually observed phenomena under a description; or which enable us to sum up a number of details in a singal proposition."- Mill. A System of Logic. P. 196)
যুক্তিবিদ হিউয়েলের ভাষায়, “কতগুলো তথ্য বা ঘটনাকে প্রত্যক্ষ করার পর ঐ তথ্য বা ঘটনাগুলোকে একটি সাধারণ ধারণা বা প্রত্যয়ে প্রকাশ করার মানসিক প্রক্রিয়া হচ্ছে ঘটনা সংযোজন।"
উদাহরণস্বরূপ: মি. X এর একখন্ড জমি আছে। জমিটি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, রম্বস না সামন্তরিক, তা তার জানা নেই। জরিপ করে দেখলেন, জমিটির চারটি বাহু (Four side) সমান এবং কর্ণ (Diagonal) দুটিও সমান। এখন তিনি সিদ্ধান্ত নিলেন, তার জমিটি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হতে হলে চারটি বাহু সমান এবং এর কর্ণ দুটিও সমান হতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের এ ধারণা বা সংজ্ঞা তার জানা আছে। আর তাই তিনি মনে মনে ধারণা করলেন, তার জমিটি একটি বর্গক্ষেত্র। এটাকেই জে. এস. মিল (J. S. Mill) ও হিউয়েল প্রমুখ যুক্তিবিদ ঘটনা বলেছেন'।
উপর্যুক্ত আলোচনায় স্পষ্ট হয়, জনাব আলাউদ্দিনের সিদ্ধান্তটি ঘটনা সংযোজন।