1 Answers
উদ্দীপকে উল্লিখিত ফাতিহার সিদ্ধান্ত সম্ভাব্য। নিচে এ' সম্পর্কে বিশ্লেষণ করা হলো-
প্রতিকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে সবসময় প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা থাকে। ফলে কোনো সময় কেবল একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সাধারণ সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হয়। পরিণতিতে অবৈধ সার্বিককরণ (Illicit Generalisation) নামক অনুপপত্তি ঘটে। যেমন: কয়েকটা দৃষ্টান্তে লাল ফুলের মাঝে গন্ধের অনুপস্থিতি লক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, 'সব লাল ফুল গন্থহীন।' কিন্তু পরবর্তী সময়ে জানা গেল, লাল গোলাপসহ অনেক প্রজাতির লাল ফুলের মাঝে গন্ধ রয়েছে। ফলে সিদ্ধান্তে অবৈধ সার্বিককরণ নামক অনুপপত্তি ঘটে। এ অপুপপত্তিকে অবৈধ সার্বিককরণ বলার কারণ হলো, কতিপয়ের ভিত্তি সমগ্র শ্রেণি সম্পর্কে সাধারণ ধারণা প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সার্বিককরণ বলে। আর সার্বিককরণ অবৈধ হলে সেই ক্ষেত্রে সৃষ্ট অনুপপত্তিকে অবৈধ সার্বিককরণ বলে। অবৈধ সার্বিককরণের সম্ভাবনা এ আরোহের ক্ষেত্রে বিদ্যমান থাকে বলে এর সিদ্ধান্ত কখনোই নিশ্চিত হয় না; বরং সম্ভাব্য হয়ে থাকে। তাই এ সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, ফাতিহার সিদ্ধান্ত সম্ভাব্য।