1 Answers

উদ্দীপকে 'জনাব দেলোয়ারের বাবা বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে পারেন।' –এই কারণটিকে সম্ভাব্য সত্য ধরে নিয়ে অনুসন্ধান চালানোকে যুক্তিবিদ্যার ভাষায় প্রকল্প বলা যায়।

'প্রকল্প' কথাটির অর্থ হচ্ছে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির সম্মুখীন হই। তাৎক্ষণিকভাবে এসব ঘটনার কারণ নির্ণয় করা যায় না। তাই কারণ সম্পর্কে আমরা একটা অনুমান করি। সম্ভাব্য কারণ সম্বন্ধে যা অনুমান করা হয় তা-ই হচ্ছে প্রকল্প। যুক্তিবিদ মিল প্রকল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, "প্রকল্প হলো প্রকৃত প্রমাণ ছাড়া অথবা অপ্রতুল প্রমাণের উপর নির্ভর করে গঠিত এমন ব্যাখ্যাঁ, যা থেকে বাস্তবে সত্য বলে জ্ঞাত তথ্য অনুযায়ী কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই ধারণা নিয়ে যে, যদি ঐ প্রকল্প থেকে অনুসৃত সিদ্ধান্তগুলো জ্ঞাত সত্যের অনুরূপ হয় তাহলে প্রকল্পটি অবশ্যই সত্য হবে, অথবা অন্ততপক্ষে তার সত্য হওয়ার সম্ভাবনা থাকবে।

উদ্দীপকে জনাব দেলোয়ারের বাবা সঠিক সময়ে বাড়িতে না 'ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন সম্ভাবনাপূর্ণ বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করে। এসব ধারণার মধ্যে অধিক সম্ভাবনাপূর্ণ ধারণা ছিল-তার বন্ধুর বাড়িতে থাকা'। সুতরাং বলা যায়, উপরিউক্ত তথ্যানুযায়ী দেলোয়ার 

উদ্দীপকে জনাব দেলোয়ারের বাবা সঠিক সময়ে বাড়িতে না 'ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন সম্ভাবনাপূর্ণ বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করে। এসব ধারণার মধ্যে অধিক সম্ভাবনাপূর্ণ ধারণা ছিল-তার বন্ধুর বাড়িতে থাকা'। সুতরাং বলা যায়, উপরিউক্ত তথ্যানুযায়ী দেলোয়ার সাহেবের বাবা তার বন্ধুর বাড়িতে অবস্থানের সম্ভাবনাপূর্ণ কারণটি হলো প্রকল্প।

7 views

Related Questions