1 Answers
উদ্দীপকে সাহিদার সহজ-সরল ভাষায় কবিতার লাইনগুলো বলাকে যুক্তিবিদ্যার ভাষায় 'ব্যাখ্যা' বলে। নিচে এর ব্যাখ্যা করা হলো :
দৈনন্দিন জীবনে 'ব্যাখ্যা' শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়, কখনো এর মাধ্যমে কোনো বিষয়ের সংজ্ঞা প্রদান করাকে বোঝানো হয়, আবার কখনো এর মাধ্যমে কোনো জটিল বিষয়কে সহজ ভাষায় প্রকাশ করাকে বোঝানো হয়। এক কথায় ব্যাখ্যার মূল লক্ষ্য হচ্ছে- কোনো দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা এবং আপাতদৃষ্টিতে প্রতীত কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এদিক থেকে ব্যাখ্যার প্রধান কাজ হচ্ছে কোনো জটিল বা দুর্বোধ্য বিষয়কে সরল ও সহজবোধ্য করার মাধ্যমে আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করা। অর্থাৎ জগতের যাবতীয় জটিল ঘটনাকে সহজবোধ্য করার প্রেক্ষিতে মানবমনের সার্বিক কৌতূহল বা জিজ্ঞাসা নিবৃত্ত করার মাধ্যমে মানুষের বোধশক্তিকে পরিতৃপ্ত করার প্রক্রিয়াই হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Explanation, যা উদ্ভূত হয়েছে লাতিন ভাষার Explanare শব্দ থেকে। আর Explanare শব্দটি গঠিত হয়েছে Ex এবং Planare বা Plunus এ দুটি পৃথক শব্দ থেকে। উল্লেখ্য, Plunus শব্দটি হচ্ছে Planar'a-এর প্রতিশব্দ। এর ক্ষেত্রে Ex এর অর্থ হচ্ছে ইংরেজিতে out of এবং বাংলায় 'পূর্বাবস্থা'। একইভাবে Planara বা Plunus এর অর্থ হচ্ছে ইংরেজিতে to make plain এবং বাংলায় 'সহজ করা'। কাজেই বুৎপত্তিগত অর্থে 'ব্যাখ্যা' কথাটির অর্থ হলো, জটিল বা দুর্বোধ্য কোনো পূর্বাবস্থাকে সহজভাবে প্রকাশ করা। ব্যাখ্যার স্বরূপ সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদদের বক্তব্যের আলোকে ব্যাখ্যার যে সবর্জনগ্রাহ্য ও প্রচলিত সংজ্ঞাটি পাওয়া যায় তা হলো, "যে পূর্বাবস্থাটিকে দুর্বোধ্য, জটিল, অস্পষ্ট, কুহেলিকা বা রহস্যজনক বলে মনে হয়, তাকে স্পষ্ট, প্রাঞ্জল ও সহজবোধ্যভাবে প্রকাশ করার প্রক্রিয়াই হচ্ছে ব্যাখ্যা।”
সুতরাং বলা যায়, সাহিদা কর্তৃক কবিতার লাইনগুলো সহজ- সরল ভাষায় বলাকে ব্যাখ্যা বলা হয়।