1 Answers
উদ্দীপকে সাহিদার দেশের মানুষের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে যৌক্তিক বিভাগের নিয়মটি লঙ্ঘিত হয়েছে। There should be only one principle of division at a time.
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় একটি মাত্র মূলসূত্র ব্যবহার করে একটি পদকে ব্যবহার করতে হয়। অর্থাৎ বিভাজন প্রক্রিয়ায় একই সময় একাধিক মূলসূত্র ব্যবহার করা যুক্তিসিদ্ধ নয়। যেমন: মানুষ শ্রেণিকে একই সময়ে 'বর্ণ ও উচ্চতা'-এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করলে এ থেকে দুটি উপশ্রেণির উদ্ভদ্ধ ঘটে। যার এক শ্রেণিতে ফর্সা ও বেটে এবং অন্য শ্রেণিতে কালো ও লম্বা। কিন্তু মানুষ শ্রেণির এরূপ বিভাজন যথার্থ নয়। কারণ এমন অনেক মানুষ আছে, যারা ফর্সা কিন্তু বেঁটে নয় বা কালো কিন্তু লম্বা নয়। আবার বেঁটে কিন্তু ফর্সা নয় বা লম্বা কিন্তু কালো নয়। তাই এ ক্ষেত্রে এই চার শ্রেণির মানুষের মধ্যে মিশ্রণ ঘটায় আলোচ্য বিভাজন প্রক্রিয়াটি পরিণত হয়েছে 'সংকর বিভাগ' নামক ভ্রান্ত বিভাগে।