1 Answers

উদ্দীপকে উল্লিখিত জরিপকারীদের শ্রেণিবিভাজনে যৌক্তিক বিভাগের "বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে।"- এ নিয়ম লঙ্ঘিত হয়েছে। নিচে তা নিরূপণ করা হলো-

বিভাগকরণ প্রক্রিয়ায় বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের চেয়ে কম হলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে 'অব্যাপক বিভাগ অনুপপত্তি'র উদ্ভব ঘটে। এরূপ ক্ষেত্রে এটি জাতি বা শ্রেণিকে বিভক্ত করার সময় তার অন্তর্গত সম্ভাব্য সবগুলো উপজাতি বা উপশ্রেণিকে উল্লেখ করা হয় না। অর্থাৎ এ ক্ষেত্রে দু-একটি উপজাতি বা উপশ্রেণি বিভাগকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায়। ফলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে এ ধরনের ভ্রান্ত বিভাগের উদ্ভব ঘটে। যেমন: 'মানুষ' শ্রেণিকে ধনী ও দরিদ্র- এ দুটি শ্রেণিতে বিভক্ত করলে এ ক্ষেত্রে আলোচ্য অনুপপত্তির সৃষ্টি হবে। কারণ এখানে মধ্যবিত্ত শ্রেণিকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে ধনী ও দরিদ্র মানুষের সংখ্যা মিলিতভাবে মানুষের সংখ্যার চেয়ে কম হওয়ায় বিভাজন প্রক্রিয়াটি অব্যাপক হয়েছে।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, জরিপকারীদের শ্রেণিবিভাজনে যৌক্তিক বিভাগের "বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে।"- এ নিয়ম লঙ্ঘিত হয়েছে।

5 views

Related Questions