1 Answers
উদ্দীপকে উল্লিখিত ছাত্রের শ্রেণিবিন্যাসে 'যৌক্তিক বিভাগের বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা উপশ্রেণির দিকে অগ্রসর হতে হয়। এ নিয়ম লঙ্ঘিত হয়েছে। নিচে তা নিরূপণ করা হলো- বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা উপশ্রেণির দিকে অগ্রসর হতে হয়। In a continued division, each step must divide a class or sub-class; there should not be any leap. অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে প্রতিটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার সম্ভাব্য নিকটতম উপজাতি বা উপশ্রেণিতে পর্যায়ক্রমে বিভক্ত করতে হয় এবং লক্ষ রাখতে হয়, এ ক্ষেত্রে যেন মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া না হয়। বস্তুত এ জাতীয় ক্রমিক বিভাগে পর্যায়ক্রমে অনেকগুলো স্তর থাকে। আর এ স্তরগুলোর কোনো একটিকে বাদ দিয়ে অগ্রসর হলে আলোচ্য নিয়মটি লঙ্ঘিত হয়। ফলে এ ক্ষেত্রে যে অনুপপত্তির উদ্ভব হয় তা হলো উল্লম্ফন ও উৎক্রান্তি বিভাগ।
অর্থাৎ বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে নিম্নতর উপজাতি বা উপশ্রেণিতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নিকটতম উপজাতি বা উপশ্রেণিকে বাদ দিয়ে পরবর্তী উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হলে যৌক্তিক বিভাগে যে অনুপপত্তির সৃষ্টি হয়, তাকে বলে 'উল্লম্ফন বা উৎক্রান্তি বিভাগ অনুপপত্তি'। যেমন: 'জীব' শ্রেণিকে সরাসরি 'সভ্য মানুষ' ও 'অসভ্য মানুষ' -এ দুটি উপশ্রেণিতে বিভক্ত করা হলে আলোচ্য অনুপপত্তির সৃষ্টি হয়। কারণ এখানে জীবের নিকটতম স্তর হিসেবে মানুষ শ্রেণিকে উল্লেখ করা হয়নি। বস্তুত এ ক্ষেত্রে জীবকে প্রথমে মানুষ ও পশুতে বিভক্ত করে তারপর মানুষ শ্রেণিকে সভ্য ও অসভ্য উপশ্রেণিতে বিভক্ত করলে তা হতো নিয়মসংগত। আর তা না করায় এখানে উল্লম্ফন বা উৎক্রান্তি বিভাগের উদ্ভদ্ধ ঘটেছে।
উপর্যুক্ত আলোচনায় স্পষ্ট হয়, উদ্দীপকের ছাত্রের শ্রেণিবিন্যাস 'যৌক্তিক বিভাগের' বিভাগকরণ প্রক্রিয়ায় উচ্চতর জাতি বা শ্রেণি থেকে ক্রমানুসারে নিম্নতর উপজাতি বা উপশ্রেণির দিকে অগ্রসর হতে হয়।' -এ নিয়ম লঙ্ঘিত হয়েছে।