1 Answers

উদ্দীপকে উল্লিখিত জনাব হোসেন সাহেবের ম্যানেজার মাছের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতি বা শ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে- এ নিয়ম লঙ্ঘন করেছেন। নিচে তা নিরূপণ করা হলো-

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে। The sub-classes into which the term is divided, must be together co-extensive with the whole. অর্থাৎ উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ মূল জাতি বা শ্রেণির ব্যক্তর্থের চেয়ে বেশিও হতে পারবে না, আবার কমও হতে পারবে না। যেমন: 'মানুষ' শ্রেণিকে 'জ্ঞানী' ও 'মূর্খ' এ দুটি উপশ্রেণিতে বিভক্ত করলে জ্ঞানী ও মূর্খ মানুষের সংখ্যা মিলিতভাবে মানুষের সংখ্যার সমান হবে।

উদ্দীপকের ম্যানেজার মাছের যে শ্রেণিবিন্যাস করেছেন তা ব্যক্তর্থের চেয়ে বেশি। তাই নিঃসন্দেহে বলা যায়, জনাব হোসেন সাহেবের ম্যানেজার যৌক্তিক বিভাগের 'বিভক্ত' উপজাতি বা উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্তর্থ বিভাজ্য জাতি বা শ্রেণির ব্যক্তর্থের সমপরিমাণ হবে। এ নিয়মটি লঙ্ঘন করেছেন।

5 views

Related Questions