1 Answers

উদ্দীপকে উল্লেখিত জনাব গনি মিয়ার জমির শ্রেণিবিভাগে যৌক্তিক বিভাগের নিম্নোক্ত নিয়মের প্রতিফলন দেখা যায়- যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। Logical Division is always of a class and not of an individual. কাজেই এ নিয়ম অনুযায়ী একক কোনো ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাজন সম্ভব নয়। যেমন: 'মানুষ' নামের শ্রেণিবাচক পদটিকে 'সৎ' ও 'অসৎ'- এ দুটি উপশ্রেণিতে বিন্যস্ত করা যায়। কিন্তু 'রহিম' নামক একজন ব্যক্তি বা 'গোলাপ ফুল' নামক একটি বস্তুকে বিভক্ত করা যায় না। যৌক্তিক বিভাগের আলোচ্য এই নিয়মটি লঙ্ঘন করা হলে এ ক্ষেত্রে দুই ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন:

যৌক্তিক বিভাজন প্রক্রিয়ায় একক কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে বিভক্ত করা হলে বিভাগের ক্ষেত্রে যে অনুপপত্তির সৃষ্টি হয়, তাকে অঙ্গগত বিভাগ বলে। যেমন : 'কামাল' নামের বিশেষ একজন ব্যক্তিকে তার হাত, পা, মাথা, চোখ, কান ইত্যাদি অঙ্গে বিভক্ত করলে, অথবা একটি গাছকে তার মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি অংশে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তির উদ্ভদ্ধ ঘটে। আবার যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একক কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিশিষ্ট গুণসমূহে বিন্যস্ত করা হলে যে অনুপপত্তির সৃষ্টি হয়, তাকে গুণগত বিভাগ বলে। যেমন : 'কামাল' নামের একজন বিশেষ ব্যক্তিকে সৎ, শিক্ষিত, জ্ঞানী, দয়ালু ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করলে অথবা একটি গোলাপ ফুলকে তার আকার, গন্ধ, বর্ণ, সৌন্দর্য ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে গুণগত বিভাগ অনুপপত্তির উদ্ভব ঘটে। উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, একক কোনো ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাজন সম্ভব নয়।

6 views

Related Questions