1 Answers

আলোচ্য উদ্দীপকে মায়ের ভাগ প্রক্রিয়াটি যৌক্তিক বিভাগের ১নং নিয়মের পরিপন্থী। নিচে যৌক্তিক বিভাগের ১নং নিয়ম ব্যাখ্যা করা হলো-

Logical division is always of a class and not of an individual. অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। কাজেই ওই নিয়ম অনুযায়ী একক কোনো ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাজন সম্ভব নয়। যেমন- 'মানুষ' নামের শ্রেণিবাচক পদটিকে 'সৎ' ও 'অসৎ'- এ দুটি উপশ্রেণিতে বিন্যস্ত করা যায়। কিন্তু 'রহিম' নামক একজন ব্যক্তি বা 'গোলাপ ফুল' নামক একটি বস্তুকে বিভক্ত করা যায় না। যৌক্তিক বিভাগের আলোচ্য এই নিয়মটি লঙ্ঘন করা হলে এ ক্ষেত্রে দু'ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন-

১. অঙ্গগত বিভাগ অনুপপত্তি 

২. গুণগত বিভাগ অনুপপত্তি

যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একক কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিশিষ্ট গুণসমূহে বিন্যস্ত করা হলে যে অনুপপত্তির সৃষ্টি হয়, তাকে গুণগত বিভাগ বলে। যেমন: 'কামাল' নামের একজন বিশেষ ব্যক্তিকে সৎ, শিক্ষিত, জ্ঞানী, দয়ালু ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করলে অথবা একটি গোলাপ ফুলকে তার আকার, গন্ধ, বর্ণ, সৌন্দর্য ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে গুণগত বিভাগ অনুপপত্তির উদ্ভব ঘটে। সুতরাং উপরের আলোচনার প্রক্ষিতে বলা যায়, উদ্দীপকে মায়ের ভাগ প্রক্রিয়ায় ১নং নিয়মের লঙ্ঘনের ফলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions