উদ্দীপকে মালেক সাহেবের বক্তব্যে যুক্তিবিদ্যার কোন আরোহের প্রতিফলন দেখা যায়? – নিরূপণ কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত মালেক সাহেবের বক্তব্যে যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন দেখা যায়। নিচে তা নিরূপণ করা হলো-
মধ্যযুগীয় স্কলাস্টিক যুক্তিবিদগণ পূর্ণ গণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞায় বলেন, কোনো তথাকথিত সঠিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্য স্থাপনের পদ্ধতিকে পূর্ণাঙ্গ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। (Perfect induction is the establishment of a so-called universal proposition as the conclusion after examining all the particular instances included in it.)
উদাহরণস্বরূপ (For Example): একটি ঝুড়িতে রাখা ২০ কেজি আঙ্গুর দেখিয়ে বলা হলো, এই ঝুড়িতে সবগুলো আঙ্গুর টক (Sour)। এখন এই সার্বিক বাক্যটির সত্যতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বতন্ত্রভাবে এক-একটি করে আঙ্গুর খেয়ে দেখি যে সত্যিই ঝুড়ির প্রত্যেকটি আঙ্গুর (Graps) টক। এভাবে প্রতিটি বিশিষ্ট দৃষ্টান্ত পৃথকভাবে পরীক্ষা করার পরিপ্রেক্ষিতে আমরা উল্লিখিত সার্বিক বাক্যটি স্থাপন করতে সক্ষম হব যে, "এই ঝুড়ির সবগুলো আঙ্গুর হয় টক।" আর এ পদ্ধতিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাকেই পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞাকে বিশ্লেষণ করলেই আমরা এ আরোহের প্রকৃতিগত বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হই; যেমন : পূর্ণাঙ্গ আরোহে প্রতিটি প্রাসঙ্গিক দৃষ্টান্তকে স্বতন্ত্রভাবে বা পৃথকভাবে পরীক্ষা করতে হয়। তারপর দেখতে হয়, কোন কথা তাদের প্রত্যেকটি দৃষ্টান্ত সম্বন্ধে খাটে। এরপর এই স্বতন্ত্র দৃষ্টান্তগুলোকে যখন একটি সার্বিক বাক্যের সাহায্যে প্রকাশ করা হয়, তখনই তা হয় পূর্ণাঙ্গ আরোহ।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, মালেক সাহেবের বক্তব্যে যুক্তিবিদ্যার পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন দেখা যায়।