1 Answers

উদ্দীপকে উল্লিখিত নাছিমার ভাবনায় যুক্তিবিদ্যার 'আরোহের' প্রতিফলন দেখা যায়। নিচে তা প্রয়োগ করা হলো-

যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা (Deductive Logic) এবং আরোহ যুক্তিবিদ্যা (Inductive Logic)। যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যুক্তি বা অনুমানের সত্যতা বা যথার্থতা যাচাই করা। যুক্তি বা অনুমানের আকারগত বা রূপগত সত্যতা নিয়ে অবরোহ যুক্তিবিদ্যা আলোচনা করে এবং বস্তুগত বা উপাদানগত সত্যতা নিয়ে আরোহ যুক্তিবিদ্যা আলোচনা করে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই আরোহ যুক্তিবিদ্যার আরোহ অনুমান নিয়ে।

সাধারণভাবে বলা যায়, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হয় আরোহ অনুমান। উদাহরণস্বরূপ : 

করিম হয় মরণশীল। নিতাই হয় মরণশীল।
 মিতু হয় মরণশীল।
 সীমা হয় মরণশীল।
 লাভলী হয় মরণশীল।
∴ সব মানুষ হয় মরণশীল।

এ ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে করিম, নিতাই প্রমুখ মানুষের মৃত্যু সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে ধারণা করি পৃথিবীর সব মানুষ হচ্ছে মরণশীল। এখানে আরোহের প্রাণ আরোহমূলক লম্ফের উদ্ভদ্ধ ঘটেছে, কারণ আরোহমূলক লম্ফ হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা থেকে একটি সার্বিক ঘটনার সত্যতা যাচাই করা। উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, নাছিমার ভাবনায় আরোহের প্রতিফলন দেখা যায়।

5 views

Related Questions