1 Answers
উদ্দীপকে মায়িশার কাজে যুক্তিবিদ্যার শ্রেণিকরণ জ্ঞানের প্রয়োগ দেখা যায়। নিচে তার প্রকৃতি বিশ্লেষণ করা হলো:
১। শ্রেণিকরণ এক ধরনের মানসিক প্রক্রিয়া। কারণ শ্রেণিকরণে বস্তুসমূহকে বস্তুগতভাবে নয়, বরং কাল্পনিক- ভাবে শ্রেণিবিন্যাস করা হয়।
২। শ্রেণিকরণের ভিত্তি হলো সাদৃশ্য ও বৈসাদৃশ্য। জগতের যাবতীয় বস্তুকে পরস্পর থেকে পৃথক করার ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য হচ্ছে একমাত্র ভিত্তি।
৩। শ্রেণিকরণ হলো জাগতিক বস্তুসমূহকে শৃঙ্খলাবদ্ধকরণের বা সুবিন্যস্তকরণের প্রক্রিয়া।
৪। শ্রেণিকরণ প্রক্রিয়াটি যেভাবে ইচ্ছা সেভাবে সম্পন্ন করা যায় না বা প্রক্রিয়াটি উদ্দেশ্যহীন নয়। এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, বরং বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন শ্রেণির মানুষ বিভিন্নভাবে বস্তু বা ঘটনাসমূহকে শ্রেণিকরণ করতে পারে।
৫। শ্রেণিকরণ প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রেই ব্যাখ্যাকরণ প্রক্রিয়ার সাথে জড়িত।