1 Answers

উদ্দীপকে যুক্তিবিদ্যার কার্যকারণ নীতির প্রতিফলন ঘটেছে। কারণ উদ্দীপকে হোসনার স্বামী কল চালায় বলেই শাড়ি তৈরি হয়। অর্থাৎ এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। কার্যকারণ নিয়ম একটি স্বতঃসিদ্ধ নিয়ম, প্রত্যেক ঘটনারই একটি কারণ আছে এবং যার কারণ আছে তার ফলও আছে। সাধারণ অর্থে, কোনো ঘটনার আগে যা ঘটে তা হলো কারণ এবং পরে যা ঘটে তা হলো কার্য। এ যাবৎ পৃথিবীতে যে সকল ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির পেছনে কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। অর্থাৎ [Nothing comes out of nothings- Ex nihilo nihil fit,"] 'শূন্য থেকে শুধু শূন্য আসে, শূন্য বা শান্ত অবস্থা থেকে কোনো পরিবর্তন আসতে পারে না। কার্যকারণ সম্পর্কের নীতি হলো আরোহের অন্যতম আকারগত ভিত্তি। এ নীতিটির অর্থ হলো- যে অবস্থায় কোনো কারণ থেকে কোনো কার্য সংঘটিত হয়েছে, কোনো অবস্থায় ঐ কারণের পুনরাবৃত্তি হলে কার্যেরও পুনরাবৃত্তি ঘটবে। এরূপ বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে কার্যকারণ সম্পর্কের নীতি। যেখানে কারণ আছে, সেখানে ফলও আছে।

সুতরাং বলা যাচ্ছে, উদ্দীপকে হোসনার স্বামীর কল চালানো ও শাড়ি তৈরি হওয়ার মধ্যে যুক্তিবিদ্যার কার্যকারণ সম্পর্ক ফুটে উঠেছে।

5 views

Related Questions