1 Answers
আযানের ধ্বনি এবং পাখির কলরব ভোর হওয়ার সংকেত বহন করে। সুতরাং, উদ্দীপকের রাজীবের ঘুম ভাঙানি আযানের ধ্বনি এবং পাখির কলরবের মধ্যে যুক্তিবিদ্যার সংকেতের প্রতিফলন ঘটে। কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয় তখন তাকে সংকেত বলে। সংকেত সাধারণত দু ভাগে বিভক্ত। যথা স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। দৈনন্দিন জীবনে আমরা সংকেত ব্যবহার করে থাকি, তাকে কৃত্রিম সংকেত বলে। যেমন- ট্রাফিকের লালবাতি গাড়ি থামানোর সংকেত। অন্যদিকে যে সংকেত প্রকৃতির রাজ্যে অবস্থান করে তাকে স্বাভাবিক সংকেত বলে। যেমন- আকাশে দূসর বর্ণের মেঘ ঝড়-ঝঞ্চার সংকেত হিসেবে কাজ করে। সংকেত মানুষের মনে সাংকেতিক প্রত্যাশা জাগায়। কারণ ঘণ্টার ধ্বনি দিয়ে কুকুরকে মাংসের টুকরা দিলে কুকুরের মাংসের প্রত্যাশা জাগায়। সুতরাং, রাজীবের আযানের ধ্বনি আর পাখির কলরবের মধ্যে যুক্তিবিদ্যার সংকেতের প্রতিফলন প্রমাণিত।