নবিজির আচরণে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
নবিজির আচরণে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সাম্যবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।
সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। মানুষে মানুষে পার্থক্য বা বৈষম্য উন্নতির অন্তরায়। তাই ধনী-দরিদ্র, উঁচু-নিচু বলে একে অন্যের মধ্যে বিভেদ-বৈষম্য সৃষ্টি করা উচিত নয়। শ্রমজীবীদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দেওয়া উচিত।
উদ্দীপকে মহানবি (স.)-এর আচরণে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তিনি এখানে নিজেকে সবার সাথে অভিন্ন বিবেচনা করেছেন। অন্য সবার মতো তিনিও মানুষ, একই স্রষ্টার সৃষ্টি। তাই সাহাবিদের আপত্তি সত্ত্বেও তিনি পরিখা খননের কাজে অংশগ্রহণ করেছেন। তাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে পরস্পরের সাম্যনীতির পরিচয় দিয়েছেন। এই বিষয়টি 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের সাম্যবাদী দৃষ্টিভঙ্গির দিকটিকে নির্দেশ করেছে। এতে লেখক সাম্যবাদী সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি অভিন্ন মানবজাতি এবং তাদের ঐক্যবদ্ধ শক্তির জয়গান গেয়েছেন। কারণ সমাজের উঁচু শ্রেণির লোকদের দ্বারা শোষিত নিচু শ্রেণির লোকেরা ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে পারে না। সমাজের সুবিধাবাদীরা তাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখে। ফলে দেশের প্রকৃত উন্নতি ও জনকল্যাণ বাধাগ্রস্ত হয়। লেখক তাই তাদের সঙ্গে এ ধরনের আচরণ ও বৈষম্য দূর করে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান করেছেন। লেখকের সেই সাম্যবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে উদ্দীপকের নবিজির আচরণে।