1 Answers
উদ্দীপক-১ এর বাবু সাব 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের আভিজাত্য গর্বে গর্বিত শ্রেণির প্রতিনিধিত্ব করে।
দেশ ও জাতির সার্বিক উন্নতি নির্ভর করে মানুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ওপর। কোনো একটি বিশেষ শ্রেণি-গোষ্ঠীর পক্ষে এককভাবে উন্নয়ন ঘটানো সম্ভব নয়। দেশের সার্বিক উন্নতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়।
উদ্দীপকে একটি সমাজের উচ্চশ্রেণি নিম্নশ্রেণির বৈষম্যের দিক প্রতিফলিত হয়েছে। এখানে বাবু সাহেব রেল গাড়িতে কুলি বলে এক ব্যক্তিকে ঠেলে নিচে ফেলে দেয়। এই অমানবিক দৃশ্য দেখে নিয়ে কবির চোখ ফেটে জল আসে। তাঁর মনে প্রশ্ন জাগে- এমনি করে কি জগৎ জুড়ে দুর্বলেরা মার খাবে? 'উপেক্ষিত শক্তির উদ্দ্বোধন' প্রবন্ধের আভিজাত্য গর্বে গর্বিত উচ্চশ্রেণির লোকেরা ক্ষুদ্র শ্রেণি-পেশার মানুষকে ছোটলোক বলে আখ্যায়িত করেছেন। কবি বলেছেন যে দেশের দশ আনা শক্তি। অথচ এরা ছয় আনা শক্তির কাছে বৈষম্যের শিকার হয়ে অবহেলিত থাকে।