1 Answers
"উদ্দীপকে উল্লিখিত বাবু সা'ব যেন 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের আভিজাত্যগর্বিত সম্প্রদায়ের প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ।
একটি জাতির উন্নয়ন নির্ভর করে সেই দেশের কর্মজীবী খেটে খাওয়া মানুষদের কর্মপ্রচেষ্টার ওপর। কারণ তারা দেশের বৃহৎ একটা শক্তি। কিন্তু একশ্রেণির মানুষ আছে যারা এসব মানুষকে শোষণ ও নির্যাতন করে সমাজে বৈষম্য সৃষ্টি করে।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে বলা হয়েছে আমাদের সমাজে এক শ্রেণির সুবিধাভোগী মানুষ রয়েছে। তারা নিজেদের ভদ্র সম্প্রদায় হিসেবে পরিচয় দেয়। তারা সমাজের নির্মাতা শ্রমজীবী মানুষদের নানাভাবে শোষণ করে। তাদের কোণঠাসা করে রাখে। তাদের শক্তিকে উপেক্ষা করে সমাজে উঁচু-নিচু বিভেদ সৃষ্টি করে। আভিজাত্যের অহংকারে তারা শ্রমজীবী মানুষদের ওপর অত্যাচার চালায়। এসব বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের বাবু সা'ব অভিজাত সম্প্রদায়ের একজন প্রতিনিধি। কারণ সে স্টেশনের কুলিকে ছোটলোক বলে উপেক্ষা করে ঠেলে নিচে ফেলে দেয়।
আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক তথাকথিত ভদ্র সম্প্রদায়ের যে অমানবিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন তা উদ্দীপকের বাবু সা'ব চরিত্রে প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।