উদ্দীপক i-এ 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপক i-এ 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের শ্রমিক শ্রেণির মানুষকে উপেক্ষা বা অবহেলা করার দিকটির প্রতিফলন ঘটেছে।
একটি দেশ বা সমাজের উন্নতি ও অগ্রগতি নির্ভর করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মপ্রচেষ্টার ওপর। অথচ সমাজে বসবাসরত এক শ্রেণির মানুষ আভিজাত্যের মিথ্যা অহংকারে তাদেরকে অবহেলা করে এবং তাদের উপর প্রতিনিয়ত শোষণ ও নির্যাতন চালায়।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে আমাদের সমাজের ধনিক শ্রেণি বা ভদ্র সম্প্রদায় কর্তৃক তথাকথিত ছোটলোক বা শ্রমিক শ্রেণিকে অবহেলা বা নির্যাতন করার কথা বলা হয়েছে। তাদের অবদান স্বীকার করে না। আত্মস্বার্থে তাদের মধ্যে বিভেদের দেয়াল তুলে তাদের নানাভাবে শোষণ করে। উদ্দীপকে বাবু সাহেব দ্বারা কুলির অবহেলিত ও নির্যাতিত হওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। তথাকথিত বাবু সাহেব নিচু শ্রেণির কুলিকে ঠেলে নিচে ফেলে দেয়। তাদের প্রতি অমানবিক আচরণ করে। এভাবে উদ্দীপক ।-এ আলোচ্য প্রবন্ধের শ্রমিক শ্রেণির মানুষকে উপেক্ষা বা অবহেলা করার দিকটির প্রতিফলন ঘটেছে।