1 Answers

উদ্দীপকের 'আসামী' 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের নিম্নশ্রেণির বা ছোটলোক শ্রেণির লোকদের সাদৃশ্যপূর্ণ চরিত্র।

শ্রেণিবৈষম্যের কারণে অপেক্ষাকৃত নিম্নশ্রেণির মানুষ দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারে না। জাতিগত, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিভেদের দেয়াল এসব মানুষকে উন্নয়ন কর্মকাণ্ড থেকে সবসময়ই দূরে সরিয়ে রাখে।

উদ্দীপকে বাগদী জাতের এক ব্যক্তির জবানবন্দি তুলে ধরা হয়েছে। মাটিতে চাষাবাদের কাজ সম্পর্কে বাগদিদের নেতিবাচক মনোভাব এবং এককালে নবাবের পল্টনে কাজ করার গর্বের বিয়টি তুলে ধরা হয়েছে। এ দিকটি 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের নিম্নশ্রেণির মানুষের স্বভাব-বৈশিষ্ট্যকে নির্দেশ করে। নিম্নশ্রেণির লোক বলে উচ্চশ্রেণির লোকেরা তাদের অবহেলা করে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখে। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখক সেই দরিদ্র শ্রেণির পরিচয় এবং তাদের অবদান তুলে ধরেছেন। তাদের সঙ্গে উদ্দীপকের 'আসামী' চরিত্রের মিল রয়েছে। এই শ্রেণির লোকেরাই দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

6 views

Related Questions