1 Answers

উদ্দীপকটি মেহনতি মানুষের শক্তি প্রকাশের দিক দিয়ে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।

একটি দেশের সব শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে উন্নতির স্বর্ণশিখরে তুলে ধরতে। এখানে যদি বৈষম্য-ভেদাভেদ থাকে তবে কোনোদিনই লক্ষ্যে পৌছানো সম্ভব হবে না। সবার সাথে মিলেমিশে কর্ম সম্পাদন করতে পারলেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছানো সম্ভব।

উদ্দীপকে কৃষক, শ্রমিক, কামার, কুমোর, তাঁতি, মাঝি-মাল্লা সব মেহনতি মানুষের মিলিত শক্তির কথা বলা হয়েছে। তাদের শানিত রক্তে লেখা হয় নতুন দিনের ইতিহাস। মিলিত প্রচেষ্টাই পারে সমস্ত জঞ্জাল সরিয়ে সুন্দর-পবিত্র দিনের আগমন ঘটাতে। এ ভাবটি 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধেও প্রকাশ পেয়েছে। লেখক দেশের মহাজাগরণের দিনে দেশের দশ আনা শক্তিকে ধারণ করে সেই তথাকথিত ছোটলোক শ্রেণির দুর্বার শক্তির এগিয়ে আসার কথা বলেছেন। তিনি মনে করেন দেশের উন্নতির আশা করতে হলে অবশ্যই তাদের বুকে টেনে নিতে হবে। উদ্দীপকটি প্রবন্ধের এই দিকটির সঙ্গে সম্পর্কিত।

4 views

Related Questions