1 Answers

উদ্দীপকের চরিত্রগুলো 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের তথাকথিত ছোটলোক শ্রেণির প্রতিনিধিত্ব করে।

দেশ ও জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে সব শ্রেণির মানুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ওপর। কোনো একটি বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর একার পক্ষে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। এক্ষেত্রে আভিজাত্য, অহংকার ও অবস্থানের ভিত্তিতে যদি বিভেদ সৃষ্টি হয় তবে দেশ পিছিয়ে পড়তে বাধ্য।

উদ্দীপকে খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলা হয়েছে যারা অভিজাত শ্রেণির শোষণের শিকার। করিম গাজী, ওসমান এই হতভাগা শ্রেণির মানুষ, যারা মাথার ঘাম পায় ফেলেও অন্ন-বস্ত্রের সংস্থান করতে পারছে না সমাজের তথাকথিত ভদ্রলোকের শোষণ- বঞ্চনার কারণে। এই চরিত্রগুলো 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের বর্ণিত 'ছোটলোক' শ্রেণির প্রতিনিধি। প্রাবন্ধিকের মতে এই শ্রেণির মানুষের ওপরই দেশের দশ আনা শক্তি নির্ভর করছে। অথচ তথাকথিত ভদ্র সমাজের অত্যাচারে তারা আজ বিপর্যস্ত। তাই বলা যায় যে, উদ্দীপকের চরিত্রগুলো প্রবন্ধের এই ছোটলোকদেরই প্রতিনিধি।

5 views

Related Questions