1 Answers

উদ্দীপকের অপু 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে বর্ণিত তথাকথিত ছোটলোকদের প্রতিনিধি।

সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য বিদ্যমান। পুঁজিবাদী অর্থনীতিতে দরিদ্র মানুষের বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। তার ওপর ধনীরা নানাভাবে নিপীড়ন-শোষণ করে এই খেটে খাওয়া মানুষদের দাবিয়ে রাখে। তাদের অধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখে।

উদ্দীপকের অপু দরিদ্র পরিবারের সন্তান। মেধাবী হওয়া সত্ত্বেও সে পারিবারিক দুরবস্থার কারণে ঠিকমতো ক্লাসে হাজির হতে পারে না। এজন্য সে সবার বিদ্রূপ ও উপহাসের পাত্রী। 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধেও এ ধরনের মানুষের কথা বলা হয়েছে। ভদ্র সম্প্রদায় তাদের ছোটলোক বলে ঘৃণা করে, দূরে সরিয়ে রাখে। অথচ তাদেরই শ্রমে দেশ উন্নতির পথে এগিয়ে যায়। এভাবে উদ্দীপকের অপু প্রবন্ধে উল্লিখিত দেশের দশ আনা শক্তির উৎস ছোটলোকদের প্রতিনিধি।

5 views

Related Questions