1 Answers
উদ্দীপকের দিদার সাহেবের মধ্যে 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের তথাকথিত ভদ্র সম্প্রদায়ের মানসিকতা ফুটে উঠেছে।
সভ্যতার উন্নয়ন ও বিকাশে নিম্নশ্রেণির মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের শ্রমেই সভ্যতার অগ্রযাত্রা সাধিত হয়। অথচ সমাজের স্বার্থপর ব্যক্তিরা এই শ্রমজীবী মানুষকে দূরে সরিয়ে রাখে।
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে সমাজের তথাকথিত ভদ্র সম্প্রদায়ের দ্বারা শোষিত নিম্নশ্রেণির লোকেরা কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে না পারার কথা বলা হয়েছে। সুবিধাভোগীরা তাদেরকে নানাভাবে কোণঠাসা করে রাখে এবং তাদের ওপর অত্যাচার চালায়। তাদের শক্তিকে উপেক্ষা করে। তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে। আভিজাত্যের অহংকারে তারা শ্রমজীবী মানুষদের ছোটলোক ভাবে। উদ্দীপকের দিদার সাহেবের মানসিকতায় এই দিকটিই ফুটে উঠেছে। তিনি তার বন্ধুদের নিয়ে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি শ্রমজীবী মানুষদের সাহায্য করতে নারাজ। কারণ তিনি মনে করেন এদের দ্বারা কিছুই হবে না। তিনি আভিজাত্যের অহংকারে এদের ঘৃণা করেন। তাই বলা যায় যে, উদ্দীপকের দিদার সাহেবের মধ্যে আলোচ্য প্রবন্ধের তথাকথিত ভদ্র সম্প্রদায়ের মানসিকতা ফুটে উঠেছে।