উদ্দীপকে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের মানবতাবোধ ও সাম্য চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে।
পৃথিবীর সব মানুষ অভিন্ন এক জাতি। স্বার্থের কারণে মানুষ নিজেদের মধ্যে উঁচু-নিচু বিভেদ ও বৈষম্য তৈরি করে। ধর্ম-বর্ণ সবকিছুর ঊর্ধ্বে মানুষের প্রকৃত পরিচয় সে মানুষ। তাই ধর্ম-বর্ণের বিচারকে বড় করে না দেখে, মানুষকে বড় করে দেখা উচিত।
উদ্দীপকে মানবধর্মের মূল চেতনাটি তুলে ধরা হয়েছে। এখানে ধর্মের গুরুত্ব ম্লান করে দিয়ে সৃষ্টির আদি বাণী মানুষ-ধর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোত্রের সীমায় মানুষকে সীমায়িত না করে অভিন্ন এক মানবধর্মের যে কথা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে তা 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধের মানবতাবোধ ও সাম্যবাদী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এ প্রবন্ধে জাত-ধর্ম-শ্রেণির পার্থক্যকে বড় করে না দেখে, মানুষকে মানুষ হিসেবে দেখতে বলেছেন। কারণ সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষই সমান। মানুষের মধ্যে ছোট-বড়, উঁচু-নিচু, ধনী-দরিদ্রের যে বিভাজন তা মানুষের স্বার্থের জন্য তৈরি। উদ্দীপকে এ স্বার্থকে ভেঙে ফেলার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে।